News71.com
 Bangladesh
 07 Jun 20, 09:48 PM
 229           
 0
 07 Jun 20, 09:48 PM

মানব পাচারকারীদের একজনকেও ছাড় দেওয়া হবে না॥ আইজিপি ড. বেনজীর আহমেদ  

মানব পাচারকারীদের একজনকেও ছাড় দেওয়া হবে না॥ আইজিপি ড. বেনজীর আহমেদ   

নিউজ ডেস্কঃ লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে, যাদের কারণে এ নির্মম মৃত্যু ঘটেছে তাদের একজনকেও ছাড় দেওয়া হবে না। তন্ন তন্ন করে খুঁজে বের করে এ চক্রের প্রত্যেক সদস্যকে আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। যেন ভবিষ্যতে কোনো বাংলাদেশিকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কেউ জীবন নিয়ে খেলার দুঃসাহস দেখাতে না পারে। জড়িতরা দেশে-বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক, এদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। সম্প্রতি এ বিষয়ে আয়োজিত এক জরুরি ভিডিও কনফারেন্সে পুলিশের সব ইউনিট প্রধানসহ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছেন আইজিপি। আজ রোববার (৭ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এসব তথ্য জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন