News71.com
 Bangladesh
 07 Jun 20, 06:20 PM
 265           
 0
 07 Jun 20, 06:20 PM

মানব পাচার ও মানি লন্ডারিং এর দায়ে লক্ষিপুর ২ আসনের এমপি শহীদুল ইসলাম পাপুল আটক॥

মানব পাচার ও মানি লন্ডারিং এর দায়ে লক্ষিপুর ২ আসনের এমপি শহীদুল ইসলাম পাপুল আটক॥

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে আটক করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। কুয়েতে মানবপাচার প্রতিরোধে এই সাংসদকে আটক করা হয় বলে জানিয়েছে একটি সূত্র। ওই সূত্র জানায়, গতকাল শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তার বিরুদ্ধে মানবপাচার বিষয়ক অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে বাংলাদেশ রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বাংলা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি আজকে সকালে শুনেছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাদেরকে করা হয়েছে এবং কী কারণে করা হয়েছে সেটি এখনও আমি জানি না।’ গ্রেফতারের বিষয়টি গোপনীয় জানিয়ে তিনি বলেন, আমি খোঁজ-খবর করার চেষ্টা করছি।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে কুয়েতের আল কাবাস সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল বাংলাদেশের একজন সংসদ সদস্যকে মানবপাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে খোঁজা হচ্ছে । সংবাদপত্রে প্রকাশিত ঐ প্রতিবেদনে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও উল্লেখ করা হয়েছিল । প্রতিবেদনে বলা হয়েছিল ওই সংসদ সদস্যের মালিকানাধীন কুয়েতি কোম্পানি বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষকে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে কুয়েতে নিয়ে আসে এবং এই প্রক্রিয়ায় লেনদেন হয় কয়েক শত কোটি টাকার ওপরে (পাঁচ কোটি কুয়েতি দিনার)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন