News71.com
 Bangladesh
 07 Jun 20, 10:25 AM
 291           
 0
 07 Jun 20, 10:25 AM

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলা, গ্রেফতার- ৮॥  

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলা, গ্রেফতার- ৮॥   

নিউজ ডেস্কঃ বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ জন এবং তদন্তে প্রাপ্ত সন্দেহজনক ৪ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । আজ রবিবার জেলা বিশেষ শাখার পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এজাহারভুক্ত বরগুনা পৌরসভার ৫নং ওয়ার্ডের অরুন চন্দ্র সরকারের ছেলে ৪নং আসামি চন্দন (২১) এবং ৯নং আসামি বরগুনা কলেজ রোডের আয়নাল হকের ছেলে মো, হাসান (১৯), ১১নং আসামি ওলি, ১২নং আমামি টিকটক হৃদয় এবং সন্দেহ জনক গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, বরগুনা সদর উপজেলার পোটকাখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নাজমুল হাসান (১৮), বরগুনা পৌরসভার ধানসিঁড়ি সড়কের নয়া মিয়ার ছেলে তানভীর (২২), সদর উপজেলার নলী মাইঠা গ্রামের আঃ লতিফ খানের ছেলে মো, সাগর(১৯) এবং হাজারবিঘা গ্রামের কায়সার মিয়ার ছেলে কামরুল হাসান সাইমুন (২১)। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন