News71.com
 Bangladesh
 07 Jun 20, 10:23 AM
 221           
 0
 07 Jun 20, 10:23 AM

ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু॥আহত ২

ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু॥আহত ২

নিউজ ডেস্কঃ ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই কৃষক। শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত মালেক ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই গ্রামের আলী ও কামাল। ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাকসুদুর রহমান জানান, দুপুরের দিকে কয়েকজন কৃষক মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয় এবং আহত হন ওই দুই কৃষক। তবে আহতরা এখন সুস্থ আছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন