News71.com
 Bangladesh
 07 Jun 20, 10:22 AM
 226           
 0
 07 Jun 20, 10:22 AM

রাজধানীর উত্তরখানে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার॥

রাজধানীর উত্তরখানে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরখানের গোবিন্দপুর এলাকার একটি ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধারকরেছে উত্তরখান থানা পুলিশ।শনিবার (৬জুন) সকাল ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। উত্তরখান থানার ওসি (অপারেশন) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে গোবিন্দপুর বৈকাল রোডের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। এ সময় তার পরনের সালোওয়ার দিয়ে গলা বাঁধা ছিল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। হাত-পা একটি ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে ঝোপঝাড়ের ভিতর রেখে যায়। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন