News71.com
 Bangladesh
 06 Jun 20, 06:12 PM
 290           
 0
 06 Jun 20, 06:12 PM

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু॥

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৬ জুন) সকাল ও দুপরে জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে এ বজ্রপাতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার সকালে পাঁচ কিশোর আজমিরীগঞ্জের হাওরে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কিশোর মারা যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মৃতরা হলো জেলার আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের মালিক মিয়ার ছেলে মারফত আলী (১৭) ও একই গ্রামের আবেদ আলীর ছেলে রবিন মিয়া।এদিকে দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে বজ্রপাতে আসকির মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিকেলে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন