News71.com
 Bangladesh
 04 Jun 20, 11:30 AM
 282           
 0
 04 Jun 20, 11:30 AM

নর্থসাউথের নিরাপত্তা কর্মকর্তার কক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার॥

নর্থসাউথের নিরাপত্তা কর্মকর্তার কক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার॥

নিউজ ডেস্ক: নর্থসাউথ ইউনিভার্সিটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা এম ইমরানের কক্ষ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্ধার করা পিস্তলটি গতকাল বুধবার রাতেই ভাটারা থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও স্বাস্থ্য-জীবন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিইউ আহসান, প্রক্টর অধ্যাপক নাজমুল আহসান খান, পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ সাবের ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা এম ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে সহায়তা, জঙ্গিবাদে সম্পৃক্ততা, গবেষণায় অনিয়ম, প্রশাসনিক ও আর্থিক দুর্নীতিসহ নানা অভিযোগ ওঠে। এই অভিযোগ তদন্তে দুটি কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ওই দুই কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন কক্ষে অভিযান চালান। প্রধান নিরাপত্তা কর্মকর্তা এম ইমরানের কক্ষে তল্লাসি চালানোর সময় লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটি আলমারী দেখতে পান তারা। সেটির তালা ভেঙে ভেতরে একটি পিস্তল পাওয়া যায়। পরে ভাটারা থানা পুলিশের কাছে পিস্তলটি জমা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন