
নিউজ ডেস্ক: দিনাজপুরে ইট ভাটার ধোঁয়ায় ৬০ বিঘা জমির ধানসহ বিভিন্ন ফসল নষ্টের খবর প্রকাশের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে বীরগঞ্জে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইট ভাটার ধোঁয়ায় ২৫ জন কৃষকের ৬০ বিঘা জমির ধান, আম, লিচু ও ভুট্টার ব্যাপক ক্ষতির বিষয়টি সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। ভাটা-বন্ধ সহ ফসলের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে বলে জানায় তদন্ত দলটি।