News71.com
 Bangladesh
 03 Jun 20, 09:46 PM
 277           
 0
 03 Jun 20, 09:46 PM

আইটিতে দক্ষদের বাংলাদেশীদের জন্য আয়ারল্যান্ডের ভিসা সহজ করার অনুরোধ করল সরকার॥

আইটিতে দক্ষদের বাংলাদেশীদের জন্য আয়ারল্যান্ডের ভিসা সহজ করার অনুরোধ করল সরকার॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আইটি বিষয়ে দক্ষ প্রায় ৬ লাখ নাগরিকের জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজিকরণ করতে অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।ড. মোমেন মঙ্গলবার (২ জুন) আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিমন কভেনের সঙ্গে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইটি খাতে দক্ষ প্রায় ৬লাখ জনগোষ্ঠীকে আয়ারল্যান্ড সে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে। এ সময় তিনি তৈরি পোশাকখাতে বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল না করার জন্য আয়ারল্যান্ডের কোম্পানিগুলোকে অনুরোধ করেন। বাংলাদেশের তৈরি পোশাকখাতে বিভিন্ন দেশের ক্রয়াদেশ বাতিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ড. মোমেন।তিনি বলেন, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলের কারণে বাংলাদেশে এ খাতে কর্মরত প্রায় ৪০ লক্ষ শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে যাদের অধিকাংশ মহিলা। এ বিষয়ে বিদেশি ক্রেতাদের দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।এ সময় আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে অসাধারণ উদারতা দেখিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন