News71.com
 Bangladesh
 03 Jun 20, 09:45 PM
 303           
 0
 03 Jun 20, 09:45 PM

ছুটি’র মেয়াদ বাড়িয়ে প্রাথমিকের জন্য বিজ্ঞপ্তি জারি॥

ছুটি’র মেয়াদ বাড়িয়ে প্রাথমিকের জন্য বিজ্ঞপ্তি জারি॥

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১৫/৬/২০২০ তারিখ পর্যন্ত সকল ধরণের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ইতোপূর্বে ১৬/৩/২০২০ তারিখে জারিকৃত নির্দেশনা মোতাবেক প্রদত্ত ছুটি অনুবৃত্তিক্রমে আগামী ১৫/৬/২০২০ তারিখ পর্যন্ত সকল ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এসময় নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থনে অবস্থান করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন