News71.com
 Bangladesh
 03 Jun 20, 09:35 PM
 152           
 0
 03 Jun 20, 09:35 PM

বিশ্ব টিকা সম্মেলনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥  

বিশ্ব টিকা সম্মেলনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥   

নিউজ ডেস্কঃ অনলাইনের মাধ্যমে বিশ্ব টিকা সম্মেলন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ৪ জুন, বৃহস্পতিবার লন্ডনে এই সম্মেলন শুরু হবে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে এবারের বৈশ্বিক টিকা সম্মেলন পুরোপুরি ভার্চুয়াল ইভেন্টে হবে ।এবারের সম্মেলন আয়োজন করেছে যুক্তরাজ্য। মূলত কীভাবে বিভিন্ন দেশ এবং সামনের সারির স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস সংকট মোকাবিলা করছেন। এছাড়াও প্রয়োজনীয় টিকা পরিষেবা বজায় রাখছেন তা নিয়ে এই বৈশ্বিক টিকা সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ ৩ জুন, বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এই তথ্য নিশ্চিত করেন।

 

এ বিষয়ে রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটটি ইউকের নেতৃত্বে কোভিড-১৯ মহামারি মোকাবিলার মূল ভূমিকা নেবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাই তিনি অত্যন্ত খুশি বলেও জানান । এই ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘টিকাদান সর্বদা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং টিকা প্রচারে শেখ হাসিনার একটি শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত খ্যাতি রয়েছে।’ টিকাদান কর্মসূচিতে বৈশ্বিক অ্যাওয়ার্ড লাভ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন