News71.com
 Bangladesh
 03 Jun 20, 09:35 PM
 202           
 0
 03 Jun 20, 09:35 PM

করোনা নিয়ে ভয়াবহ পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে॥ মির্জা ফখরুল

করোনা নিয়ে ভয়াবহ পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (০৩ জুন) বিকেলে নাগরিক ঐক্যের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে আলোচনায় ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জোর করে নিয়েছেন তারা জনগণকে কোনো মূল্য দেন না, তাদের কাছে অনেক বেশি মূল্য হচ্ছে ব্যবসা, মূল্য হচ্ছে তাদের সো-কলড প্রবৃদ্ধি বাড়ানো। কোনোটাই বাড়বে না, সব কিছু নিচে নেমে যাচ্ছে এবং ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এই অবস্থা তারা তৈরি করেছে, এই দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।সরকারি ছুটি তুলে নেওয়ার সমালোচনা করে ফখরুল বলেন, সরকার যে টেকনিক্যাল কমিটি করে দিয়েছে সেই কমিটি বলছে যে, এই মুহূর্তে সরকারি ছুটি তুলে নেওয়াটা একটা বিপদজনক অবস্থা হবে। এমনকি প্রধানমন্ত্রীর যিনি ব্যক্তিগত চিকিৎসক ডা. আবদুল্লাহ সাহেব তিনিও বলেছেন যে, এটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে, এটা একটা সুইসাইডাল সিদ্ধান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন