News71.com
 Bangladesh
 03 Jun 20, 09:35 PM
 174           
 0
 03 Jun 20, 09:35 PM

আটকে পড়া কুয়েত প্রবাসীদের আকামা’র মেয়াদ বাড়ল ১ বছর॥

আটকে পড়া কুয়েত প্রবাসীদের আকামা’র মেয়াদ বাড়ল ১ বছর॥

নিউজ ডেস্কঃ কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে নিজ দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের আকামার মেয়াদ ৬ মাসের পরিবর্তে ১ বছর বাড়ানো হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে সব ধরনের ভিজিট ভিসা, গৃহকর্মী এবং যারা ওয়ার্ক পারমিট বা ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করেছেন কিন্তু আকামা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তাদের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে নিজ দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের আকামার মেয়াদ ৬ মাসের পরিবর্তে ১ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

রোববার স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রবাসীদের স্বার্থে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নতুন সিদ্ধান্ত জারি করেছে।প্রতিবেদনে আরও বলা হয়, এর ফলে এসব প্রবাসী দেশটিতে প্রবেশে বা অবস্থানের জন্য এক বছরের বৈধতা পেলেন। পাশাপাশি সব ধরনের ভিজিট ভিসা, গৃহকর্মী এবং যারা ওয়ার্ক পারমিট বা ভিসা নিয়ে কুয়তে প্রবেশ করেছেন কিন্তু আকামা প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি তাদের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন