News71.com
 Bangladesh
 03 Jun 20, 08:56 PM
 183           
 0
 03 Jun 20, 08:56 PM

ফায়ার সার্ভিসের ১১৭ সদস্য করোনায় আক্রান্ত॥

ফায়ার সার্ভিসের ১১৭ সদস্য করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১১৭ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। অপর ১০০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৭ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৭ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৭ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, ১ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ২ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী) এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন