News71.com
 Bangladesh
 03 Jun 20, 08:52 PM
 216           
 0
 03 Jun 20, 08:52 PM

বিএনপিকে সার্কাসের হাতির সঙ্গে তুলনা করলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের॥

বিএনপিকে সার্কাসের হাতির সঙ্গে তুলনা করলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের॥

নিউজ ডেস্কঃ বিএনপি সার্কাসের হাতির মতো সমালোচনার বৃত্তেই আবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংকটকে শেখ হাসিনার সরকার সম্ভাবনায় রূপ দিতে নিরলস কাজ করছে। আর বিএনপি সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।সচেতনতার প্রাচীর গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তা না হলে টার্মিনাল ও বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সড়ক পরিবহনমন্ত্রী।অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে জানিয়ে তিনি বলেন, আবার বেশ কিছু অভিযোগও আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি ওই সব এলাকায়। অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়েও পরিবহন চলছে।ওবায়দুল কাদের বলেন, আমি যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন