News71.com
 Bangladesh
 03 Jun 20, 06:11 PM
 249           
 0
 03 Jun 20, 06:11 PM

করোনা সংক্রমন রোধে অধস্তন আদালত পর্যবেক্ষণে উচ্চ আদালতের কমিটি গঠন॥

করোনা সংক্রমন রোধে অধস্তন আদালত পর্যবেক্ষণে উচ্চ আদালতের কমিটি গঠন॥

নিউজ ডেস্কঃ অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে করোনা (কোভিড-১৯) সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা এবং ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনায় প্রতিবন্ধকতা নিরসনসহ সার্বিক বিষয়ে একটি কমিটি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর নেতৃত্বে এ কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ ওসমান হায়দার, স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ও সহকারী রেজিস্ট্রার (বিচার) মো. মিজানুর রহমান।এ বিষয়ে মঙ্গলবার (২ জুন) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে দেশব্যাপী করোনার সংক্রমণ রোধকল্পে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণ ও শারীরিক উপস্থিতি ব্যতিরকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকার্য পরিচালনার লক্ষ্যে ৩০ মে দেওয়া বিজ্ঞপ্তিতে প্র্যাকটিস নির্দেশনা জারি করা হয়।

 

উদ্ভূত পরিস্থিতিতে সরকার কর্তৃক সময়ে জারিকৃত স্বাস্থ্যবিধি বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা আবশ্যক। কোভিড-১৯ এর লক্ষণ, উপসর্গ নিয়ে অসুস্থ বিচারক এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের স্থানীয় স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আবশ্যক।এ বিষয়ে প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা জজ/মহানগর দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্তরের বিচারকদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধস্তন আদালতের বিচারকদের ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক অবস্থা এবং ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে আদালত পরিচালনায় যেকোনো সমস্যা সার্বক্ষণিক মনিটরিংসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অন্যান্য বিষয়ে সমন্বয়ের জন্য অত্র কোর্টের কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন