News71.com
 Bangladesh
 03 Jun 20, 12:25 PM
 183           
 0
 03 Jun 20, 12:25 PM

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ॥

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ॥

নিউজ ডেস্কঃ কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবন। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে শত শত শাল গাছ। বনবিভাগের তদারকি না থাকায় ভেঙে পড়া এসব গাছ কেটে নিয়ে গেছেন স্থানীয়রা। শালবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক জানান, প্রয়োজনে নতুন করে চারা রোপন করে শালবনের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। আর স্থানীয়রা যাতে ক্ষতিগ্রস্ত গাছ না নিতে পারে, সেজন্য আনসার-ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়মিত পাহারা দিচ্ছেন। এছাড়াও ঝড়ে বিধ্বস্ত হয়েছে পীরগঞ্জের তিন ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন