News71.com
 Bangladesh
 02 Jun 20, 10:26 PM
 315           
 0
 02 Jun 20, 10:26 PM

ডিএসসিসিতে দুর্নীতি প্রতিরোধে বিশেষ কমিটি গঠন॥

ডিএসসিসিতে দুর্নীতি প্রতিরোধে বিশেষ কমিটি গঠন॥

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের দুর্নীতি বা দায়িত্বে গাফিলতির বিষয়ে সুপারিশ প্রদানে কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি নিজেদের নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তাদের দুর্নীতি এবং গাফিলতির বিষয়ে সিটি করপোরেশনকে সুপারিশ প্রদান করবে।আজ মঙ্গলবার (২ জুন) ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে দ্বিতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় এ কমিটি গঠন করা হয়। নয় সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিম।নতুন কমিটিকে কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক বা দায়িত্ব পালনে কোনো গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার অনুরোধ করেন তাপস। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্মকর্তাদের প্রতি তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেয়র তাপস ঢাকাবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে যৌক্তিকভাবে নতুন নতুন আয়ের খাত সৃষ্টি করার ঘোষণা দেন। তবে নাগরিকদের ওপর কোনো কর বৃদ্ধি হবে না বলেও উল্লেখ করেন। সিটি করপোরেশনের সব কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে জানিয়ে তাপস বলেন, আজ থেকে আমাদের নবযাত্রা শুরু হলো। শুরু হলো নব সূচনা। ঢাকাবাসীর কল্যাণে দেওয়া ওয়াদা পূরণের লক্ষ্যে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করছি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রমের মাধ্যমেই ঢাকাবাসী এর প্রতিফলন দেখতে পাবেন। এখন থেকে করপোরেশনের সব কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে এবং ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে, যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা তাদের নিয়েই। তার বাস্তবায়নও করা হবে। আপনারাই আমার পথচলার প্রধান শক্তি।সবাইকে আবারও শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা উন্নত ঢাকা গড়ার ভিত্তি রচনা করে যাবো।


বোর্ড সভায় মেয়র উন্নয়নকাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা ও তাদের সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে ও কাউন্সিলররা সপ্তাহে একদিন সমস্যা নিরসনে তার সঙ্গে আলাপ করতে পারবেন। এজন্য সপ্তাহের একটি দিন ধার্য করে দেবেন বলেও কাউন্সিলরদের আশ্বস্ত করেন। এসময় নব নির্বাচিত কাউন্সিলররা মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের প্রত্যাশা মাফিক বিভিন্ন সমস্যা নিরসনে মেয়র কর্তৃক আশ্বস্ত হওয়ায় কাউন্সিলররা মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন