News71.com
 Bangladesh
 02 Jun 20, 10:04 PM
 196           
 0
 02 Jun 20, 10:04 PM

কুমিল্লার চান্দিনায় সম্পত্তির লোভে শিশুকে গলাটিপে হত্যা করলো সৎ মা॥  

কুমিল্লার চান্দিনায় সম্পত্তির লোভে শিশুকে গলাটিপে হত্যা করলো সৎ মা॥   

নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনায় শিশু আরাফাত হোসাইনকে (৮) গলাটিপে হত্যার ঘটনায় সৎ মা সুমী আক্তার ও বাবা ফরিদ মিয়াকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ মঙ্গলবার কুমিল্লার আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় শিশুটির সৎ মা সুমী আক্তার। পরে আদালত সৎ মা ও শিশুটির বাবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সৎ মা ও শিশুর বাবাকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন আরাফাতের মা ফেরদৌসী বেগম। শিশুটির সৎ মা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। তবে মামলার আরও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন