
নিউজ ডেস্কঃ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গত বছরের শেষের দিকে ৫১৮ মিলিয়ন ডলার থেকে আর্থিক সীমা ৭৫৫ মিলিয়ন ডলার করেছে। বাংলাদেশে বেসরকারি খাতকে সহায়তার জন্য ট্রেড ফিনান্স প্রোগ্রামকে (টিএফপি) সম্প্রসারণ করেছে। আজ মঙ্গলবার (০২ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এডিবি জানায়, টিএফপি বাংলাদেশের ১২ টি ব্যাংকের সঙ্গে কাজ করছে। মূলত বেসরকারি খাতের মূলধন পরিচালনা এবং বাণিজ্যকে ঋণ সহায়তা পূরণ করতে কাজ করে।এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, অর্থনীতিতে কোভিড ১৯ এর প্রভাব বিবেচনা করে, বিশেষ করে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণের প্রাপ্যতা, টিএফপির বৃদ্ধি তরলতা বৃদ্ধি করবে। ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে, রফতানি ও আমদানি বাড়িয়ে তুলবে, চাকরি বাড়বে, এবং অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশে অবদান রাখবে।’
বাংলাদেশ সর্বাধিক সক্রিয় টিএফপি দেশ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই কর্মসূচীটি এ পর্যন্ত ৮২৪ মিলিয়ন ডলারের বাণিজ্যকে সাপোর্ট করেছে। যার মধ্যে ৭৮ শতাংশ লেনদেন হয়েছে বেসরকারি খাত দ্বারা।১ হাজার ৩৬৭টি লেনদেন হয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ‘যেহেতু সাধারণত ১৮০ দিনের মধ্যে বাণিজ্য লেনদেন শুরু হয় এবং শেষ হয়। ৭৫৫ মিলিয়ন ডলার এক বছরে বাংলাদেশ বাণিজ্যকে ১ বিলিয়ন ডলারের নিয়ে যেতে অবদান রাখবে।'