News71.com
 Bangladesh
 02 Jun 20, 10:53 AM
 308           
 0
 02 Jun 20, 10:53 AM

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ৷৷  

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ৷৷   

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে কলমাকান্দা উপজেলার পাঁচকাঠা গ্রামের সিদ্দিক মিয়ার দেড় বছর বয়সের ছেলে আকাশ মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে শিশু আকাশ উঠানের পাশের পুকুরে ডুবে যায় ৷ পরে বাড়ির লোকজন ওই পুকুর থেকে শিশু আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


একই দিনে উপজেলার বাগজান গ্রামের আয়নাল মিয়ার দেড় বছর বয়সের শিশু কন্যা আমেনা খেলতে খেলতে বাড়ির পিছনের ডোবায় পড়ে যায় । পরে ওই শিশুটিকে তার পরিবারের লোকজন ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই দিন সন্ধ্যার পূর্বে উপজেলার কূতিগাও গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসা পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের মামুন মিয়ার দেড় বছর বয়সের শিশু কন্যা মাইমুনা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়৷ পরে ওই শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন