
নিউজ ডেস্কঃ দীর্ঘ ৬৬ দিন পর বরিশাল ভোলা নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার কম যাত্রী নেয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। স্বাস্থ্যবিধি মানতে নেয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থাও। বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় বরিশাল ভোলা নৌপথের এমভি প্রিন্স নামক একটি লঞ্চ জব্দ করেছে নৌ পুলিশ।সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল নদী বন্দরে এটি জব্দ করা হয়।বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য আমরা লঞ্চটি জব্দ করেছি। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। এখন তারা যদি তা অমান্য করে তাহলে আমরা আরও কঠোর হব। আর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চটি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।