News71.com
 Bangladesh
 01 Jun 20, 06:10 PM
 274           
 0
 01 Jun 20, 06:10 PM

রাজধানীতে নিরাপদে যাত্রী পরিবহনের নতুন অ্যাপ ‘যাবো’র যাত্রা শুরু॥

রাজধানীতে নিরাপদে যাত্রী পরিবহনের নতুন অ্যাপ ‘যাবো’র যাত্রা শুরু॥

নিউজ ডেস্কঃ ব্যস্ত ঢাকার এই সময়ে যারা বিশ্বাস করেন ভিড় ঠেলে কোথাও যাবো না কিংবা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চড়তে গিয়ে আর দুর্ঘটনার শিকার হবো না, তাদের জন্য চালু হলো যাত্রী পরিবহনের নতুন অ্যাপ 'যাবো'। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, যাবো অ্যাপে চাহিদা মতো সিট বুক করে তবেই যেতে হবে। এজন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ফোনে ইন্সটল করতে হবে। এরপর অ্যাপে রেজিস্ট্রেশন করলে ৫০টাকা ক্রেডিট এবং রিচার্জে ৪০ শতাংশ বোনাস পাবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাফাত রহমান জানান, একটি অন্যরকম ঈদ শেষে মন না চাইলেও জীবিকার তাগিদে আমাদের আবার বের হতে হবে। আগের মতো যেতে হবে অফিসে, কাজে এবং আরো নানা জায়গায়। এজন্য আমরাও প্রস্তুত নিচ্ছি। ঢাকাতে ৩৫টি রুটে আমরা এই সেবা প্রদান করবো। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসে আমাদের যাত্রা শুরু হলো।

তবে প্রাথমিকভাবে শুরু হওয়া ছয়টি রুট হলো, মিরপুর ১ থেকে গুলশান ১, উত্তরা থেকে গুলশান ১, বসুন্ধরা থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর থেকে মতিঝিল, মিরপুর ১ থেকে আব্দুল্লাহপুর, ধানমণ্ডি থেকে বসুন্ধরা, মিরপুর ডিওএইসএস থেকে মতিঝিল, কমলাপুর থেকে গুলশান হয়ে নতুন বাজার, চট্টগ্রাম রোড থেকে ধানমণ্ডি হয়ে শ্যামলী, সদরঘাট থেকে গাবতলি, মিরপুর থেকে বনশ্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন