News71.com
 Bangladesh
 01 Jun 20, 11:10 AM
 327           
 0
 01 Jun 20, 11:10 AM

আজ থেকে ঢাকা- সিলেট রুটে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট॥

আজ থেকে ঢাকা- সিলেট রুটে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট॥

নিউজ ডেস্কঃ ঢাকা-সিলেট রুটে সোমবার থেকে প্রতিদিন চারটি ফ্লাইটে যাত্রী পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ বিমান এবং দুটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহন করবে। এদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের মধ্যে নিরাপদে যাত্রী পরিবহনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে। এখানে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। যাত্রীকে বিমানবন্দর টার্মিনাল ভবনে প্রবেশের সময় একবার জ্বর মাপা হবে।

আবার বিমানে উঠার সময় আরেকবার জ্বর মেপে নিশ্চিত হতে হবে। সেই পদক্ষেপ কার্যকরের পর নির্ভর করছে বিমান যাত্রীরা কতটা নিরাপদে ভ্রমণ করতে পারবেন। রবিবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান, ১ জুন সোমবার সকাল সোয়া ১০টা থেকে চারটি ফ্লাইট আসা-যাওয়া করবে৷ নভোএয়ারের একটি, ইউএস বাংলার একটি ও বাংলাদেশ বিমানের দুই ফ্লাইট সিলেট-ঢাকা রুটে চলাচল করবে। সকাল সোয়া ১০ টায় প্রথম ফ্লাইট আর সর্বশেষ ফ্লাইট সিলেট থেকে যাবে সন্ধ্যা পৌনে ৬টায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন