News71.com
 Bangladesh
 31 May 20, 10:07 PM
 305           
 0
 31 May 20, 10:07 PM

ঈদে ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংসদে যেতে বারণ॥

ঈদে ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংসদে যেতে বারণ॥

নিউজ ডেস্কঃ ঈদে ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের এখনই সংসদের যেতে মানা করা হয়েছে। তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ১৪ দিন পর তারা সংসদে অফিস করতে পারবেন। ৩১ মে, রবিবার সকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে মাইকিং করে এই নির্দেশ জানানো হয়। রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও বসবাসকারী সংসদের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও সংসদ এলাকায় বসবাসবাসকারী সচিব/যুগ্ম-সচিব, হোস্টেলে বসবাসরতদেরও এই নির্দেশ দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছু কর্মকর্তারা জানান, আজ সকাল ৭টায় মসজিদ থেকে এই ঘোষণা দেয়া হয়। এরপর ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে হোম কোয়ারেন্টাইনে যান। জানা যায়, এই ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া সংক্রান্ত সরকারের ঘোষণার পর অনেকেই নিজ গাড়ি ছাড়াও ভাড়া গাড়িতে ঢাকার বাইরে গেছেন। এজন্য সংসদ সচিবালয় থেকে এই নির্দেশ দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন