News71.com
 Bangladesh
 31 May 20, 11:59 AM
 552           
 0
 31 May 20, 11:59 AM

বাড়ির বাইরে মাস্ক না পরলেই আইনি ব্যবস্থা॥

বাড়ির বাইরে মাস্ক না পরলেই আইনি ব্যবস্থা॥

নিউজ ডেস্কঃ বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার না করা হলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিযন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ সতর্কভাবে এটি বাস্তবায়ন করবে।’বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন