News71.com
 Bangladesh
 31 May 20, 10:32 AM
 288           
 0
 31 May 20, 10:32 AM

টানা ৬৬ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস-ব্যবসা প্রতিষ্ঠান॥

টানা ৬৬ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস-ব্যবসা প্রতিষ্ঠান॥

নিউজ ডেস্কঃ টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে রোববার (৩১ মে) থেকে খুলছে বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন।এতে স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নেয় সরকার। তাই সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় আবারো চিরচেনা রূপে ফিরছে সচিবালয়, অফিস ও ব্যাংকপাড়া।তবে, বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবা মায়েদের অফিসে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, মাস্ক বাধ্যতামূলক করে ১৩টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কর্মীদের জন্য নিশ্চিত করতে বলা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণু নাশক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন