News71.com
 Bangladesh
 31 May 20, 10:11 AM
 216           
 0
 31 May 20, 10:11 AM

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা॥যুবক গ্রেফতার  

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা॥যুবক গ্রেফতার   

নিউজ ডেস্কঃ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের এক প্রতিবন্ধী শিশু (১৩)-কে ধর্ষণের ঘটনায় রশিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ শনিবার বিকেলে আসামি রশিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম ওই গ্রামের সাবেক ইউপি সদস্য খালেকের ছেলে । অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে পাশের গ্রামে যায় কৃষক বিশ্বনাথ বিশ্বাস ও তার স্ত্রী। মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে লম্পট রাশিদুল ইসলাম ওই প্রতিবন্ধীকে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে প্রতিবন্ধী পঞ্চম শ্রেনীর ওই শিক্ষার্থীর আত্মচিৎকার করলে গ্রামবাসীরা ছুটে এলে সে কৌশলে পালিয়ে যায় ।

গতকাল শুক্রবার রাতে প্রতিবন্ধী ওই মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সদর থানার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে আজ শনিবার সকালে ধর্ষককে গ্রেফতার করে। সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবককে গ্রেফতার করে বিকেলে জেলহাজতে তাকে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন