News71.com
 Bangladesh
 31 May 20, 10:11 AM
 216           
 0
 31 May 20, 10:11 AM

মারা গেলেন ভোলায় প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন॥  

মারা গেলেন ভোলায় প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন॥   

নিউজ ডেস্কঃ ভোলাসহ দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সংগীত শিল্পী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল গতকাল শুক্রবার রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন । আজ সকালে তার মরদেহ ভোলায় নেয়া হলে প্রেসক্লাবের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা ও শেষ বিদায় জানান সাংবাদিকরা। পরে একে একে বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। দুপুরে বাংলাস্কুল মাঠে জানাজা শেষে গোরস্থানে দাফন করা হয়। তিনি গত দুই বছর বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আফসার উদ্দিন বাবুল ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের দুই দফা সহসভাপতির দায়িত্ব পালন করেন। ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল কেবল শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিকই ছিলেন না, গীতিকার সুরকার ও সংগীত শিল্পী হিসেবেও তিনি দক্ষিণাঞ্চলে বেশ পরিচিত মুখ ছিলেন। দীর্ঘদিন তিনি ভোলা জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল অহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজ মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরসহ সকল স্তরের মানুষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন