News71.com
 Bangladesh
 30 May 20, 09:28 PM
 268           
 0
 30 May 20, 09:28 PM

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএসইসির বৈঠক আগামী সোমবার॥  

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএসইসির বৈঠক আগামী সোমবার॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। আগামী সোমবার (১ জুন) বৈঠকটি অনুষ্ঠিত হবে। আজ শনিবার (৩০ মে) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে ওইদিন বিকেল ৩টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও করোনা ভাইরাস পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন