
নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে রাজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।রাজু উপজেলার ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারের (ভূমিহীন বাজার) সিরাজ উল্যার ছেলে।চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজার থেকে একই ইউনিয়নের গুচ্ছগ্রামে তার বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন রাজু।পথে বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি রাজুকে মৃত ঘোষণা করেন।