News71.com
 Bangladesh
 30 May 20, 09:03 PM
 201           
 0
 30 May 20, 09:03 PM

অর্ধেক যাত্রীতে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করল বিআরটিএ॥  

অর্ধেক যাত্রীতে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করল বিআরটিএ॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংকটের সময়ে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সরকারি এই সংস্থাটি । আজ শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত আগামী ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন