News71.com
 Bangladesh
 30 May 20, 09:02 PM
 199           
 0
 30 May 20, 09:02 PM

জাতীয় সংসদের হুইপের গাড়িচালকসহ দিনাজপুের করোনায় নতুন আক্রান্ত ২৫ জন॥

জাতীয় সংসদের হুইপের গাড়িচালকসহ দিনাজপুের করোনায় নতুন আক্রান্ত ২৫ জন॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির গাড়িচালকসহ ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (৩০ মে) বিকেলে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ মিয়া জানান, শুক্রবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৫০টি নতুন নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৫ জন নতুন করোনা পজিটিভের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১১ জন, চিরিবন্দরে ৪, বিরামপুরে ৩, পার্বতীপুরে ২, বিরলে ২, কাহারোলে ১, ফুলবাড়ীতে ১ ও নবাবগঞ্জে ১ জন রয়েছেন। এদিকে দিনাজপুর সদর উপজেলায় ১১ জনের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর (৩) আসনের এমপি ইকবালুর রহিমের গাড়িচালক ইব্রাহিম করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আমি ও আমার পরিবারের লোকজন ও সহকর্মীদের সবাই গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। সেই নমুনার মধ্যে আমার গাড়িচালক ইব্রাহিমের করোনা শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন