News71.com
 Bangladesh
 30 May 20, 06:05 PM
 276           
 0
 30 May 20, 06:05 PM

সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি॥ নতুন এলাকা প্লাবিত

সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি॥ নতুন এলাকা প্লাবিত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি সাতক্ষীরা উপকূলের বাসিন্দাদের। ভাঙা বাঁধ থেকে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা।ঘরহারা অনেকে আশ্রয়কেন্দ্রে থাকলেও সেখানে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট। তবে সবার কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার দাবি জেলা প্রশাসনের।জোয়ার হলেই ভাঙা বাঁধ থেকে প্রতিদিন হু হু করে পানি প্রবেশ করে। তলিয়ে যাচ্ছে বসত-ভিটা ফসলের ক্ষেত, পশু ও পাখির খামার। পানিবন্দি লক্ষাধিক মানুষ।সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবের এক সপ্তাহ পরেও দুর্ভোগ কমেনি সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার উপকূলবাসীর। ২০ টি পয়েন্টে ভেঙে যাওয়া বাঁধ থেকে খোলপেটুয়া নদীর পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ৭ টি ইউনিয়নের প্রায় ৫০ টি গ্রাম।সাতক্ষীরা আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম বলেন, বার বার ওয়াপদা ওয়ালাদের বলছি, কমপক্ষে ১০০ কিলোমিটার টেকসই বাঁধ যদি দিতে পারতাম তাহলে কিছুটা হলেও রক্ষা পেতাম।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন