News71.com
 Bangladesh
 30 May 20, 12:11 PM
 325           
 0
 30 May 20, 12:11 PM

২৬ নাগরিককে হত্যার দায়ে লিবিয়ার কাছে বাংলাদেশ ক্ষতিপূরণ চেয়েছে॥ পররাষ্ট্রমন্ত্রী মোমেন

২৬ নাগরিককে হত্যার দায়ে লিবিয়ার কাছে বাংলাদেশ ক্ষতিপূরণ চেয়েছে॥ পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিউজ ডেস্কঃ ২৬ জন বাংলাদেশি নাগরিককে হত্যা ও ১১ জনকে আহত করার এক দিন পর শুক্রবার (২৯ মে) লিবিয়ার কাছে হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ। পাশাপাশি হত্যায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, লিবিয়ায় আমাদের মিশন ত্রিপোলি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জরুরি তদন্ত ও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক গভর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডকে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ঢাকাকে জানাতে বলেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঢাকা ২৬ বাংলাদেশির মৃতদেহ দেশে নিয়ে আসার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সঙ্গে যোগাযোগ করেছে। দুষ্কৃতকারীরা এই ২৬ বাংলাদেশির সঙ্গে আফ্রিকান ৪ ব্যক্তিকেও হত্যা করেছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার নির্দেশ দিয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) রাতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে মেজদায় জিম্মি দশায় গুলি করে হত্যা করা হয়। এ হামলায় অপর ১১ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন