
নিউজ ডেস্কঃ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ইমামুল কবীর শান্ত’র পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি., শান্তনিবাস, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।