News71.com
 Bangladesh
 30 May 20, 12:08 PM
 261           
 0
 30 May 20, 12:08 PM

সারাদেশেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা- নদীবন্দরে সতর্ক সংকেত॥আবহাওয়া অধিদপ্তর  

সারাদেশেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা- নদীবন্দরে সতর্ক সংকেত॥আবহাওয়া অধিদপ্তর   

নিউজ ডেস্কঃ সারাদেশেই আজ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কিছু অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বাকি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া অথবা দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন