News71.com
 Bangladesh
 30 May 20, 11:20 AM
 308           
 0
 30 May 20, 11:20 AM

করোনার সঙ্গে যুদ্ধে আমরা জয়ী হবই॥ সেনাপ্রধান আজিজ আহমেদ  

করোনার সঙ্গে যুদ্ধে আমরা জয়ী হবই॥ সেনাপ্রধান আজিজ আহমেদ   

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সব জেলা-উপজেলা এমনকি গ্রামপর্যায়েও সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনীর সাড়ে ৭ হাজারেরও বেশি সদস্য। বিনামূল্যে চিকিত্সাসেবা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ দূরত্ব মেনে চলতে মানুষকে উত্সাহিত করা, ত্রাণ সহায়তা প্রদানেও মাঠপর্যায়ে কাজ করছেন সেনাসদস্যরা। করোনার মধ্যেই এসেছে ঘূর্ণিঝড় আম্ফান। ফলে আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা দেওয়া এমনকি ভেঙে যাওয়া বাঁধ তৈরিতেও কাজ করছেন সেনাসদস্যরা ।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, জনগণকে নিরাপদ রাখতে দিন-রাত কাজ করছেন সেনাসদস্যরা। করোনার সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার আত্মবিশ্বাস ব্যক্ত করে তিনি বলেছেন, সর্বোচ্চ শক্তি দিয়ে করোনার সঙ্গে যুদ্ধ করতে হবে। করোনা ভাইরাস পরাজিত হবেই এবং আমরা জনগণকে রক্ষা করতে পারব। সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও দিকনির্দেশনায় সেনাবাহিনী কাজ করে যাবে। সম্প্রতি একজন সাংবাদিককে দেওয়া সাক্ষাত্কারে আজিজ আহমেদ এ মন্তব্য করেন ।

ইতিমধ্যেই মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের ১৬ দফা নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান। সেই নির্দেশনার আলোকে কাজ করে যাচ্ছে সেনাসদস্যরা। এপ্রিলের মাঝামাঝিতে করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়েই আমরা কাজ করছি।’ এদিকে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামত, ত্রাণ বিতরণ ও চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। গতকাল শুক্রবারও সাতক্ষীরার শ্যামনগর এলাকায় বাঁধ মেরামতের প্রয়োজনীয় কার্যক্রম চালান সেনাসদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন