News71.com
 Bangladesh
 29 May 20, 10:12 PM
 217           
 0
 29 May 20, 10:12 PM

আগামী ৩১মে ফেসবুক লাইভে এসএসসির ফল জানাবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি॥  

আগামী ৩১মে ফেসবুক লাইভে এসএসসির ফল জানাবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি॥   

নিউজ ডেস্কঃ আগামী ৩১ মে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে এসএসসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে অনুরোধ করা হয় ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফলাফল সংক্রান্ত তথ্য-উপাত্তগুলো মেইলে গণমাধ্যমকর্মীদের পাঠানো হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।’ কোভিড-১৯ সংক্রমণের মধ্যে এবার কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। শিক্ষার্থীরা মোবাইল থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন