News71.com
 Bangladesh
 29 May 20, 07:11 PM
 197           
 0
 29 May 20, 07:11 PM

মহামারি করোনায় ২৪ ঘণ্টায় ২৩ মৃত্যু॥ নতুন করে শনাক্ত ২৫২৩

মহামারি করোনায় ২৪ ঘণ্টায় ২৩ মৃত্যু॥ নতুন করে শনাক্ত ২৫২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫২৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১১ হাজার ৩০১টি।এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন এবং চট্টগ্রাম বিভাগে নয় জন, রংপুরে বিভাগে দুই জন, বরিশাল বিভাগে এক জন ও সিলেট বিভাগে রয়েছেন এক জন। এদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী চার জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরে মধ্যে এক জন,৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন