News71.com
 Bangladesh
 29 May 20, 11:03 AM
 344           
 0
 29 May 20, 11:03 AM

করোনা সংক্রমনের মধ্যেই ১০ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন॥

করোনা সংক্রমনের মধ্যেই ১০ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন॥

নিউজ ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতির মধ্যেই ১০ জুন থেকে শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এবারের অধিবেশনে থাকছে না কোনো আড়ম্বর। অনেক বিধি-নিষেধ মেনে অধিবেশন শুরু হবে। প্রতি বছরই বাজেট অধিবেশনকে ঘিরে এক ধরনের উৎসব বিরাজ করে সংসদ সচিবালয় বা সংসদ এলাকায়। কিন্তু এবার সেই উৎসবের আমেজ থাকছে না। যেহেতু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে বাজেট অধিবেশন শুরু হবে। তাই সবকিছুই সীমিত আকারে হতে যাচ্ছে। ১০ জুন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হবে।

তবে অধিবেশন কতদিন চলবে, কীভাবে চলবে সব চূড়ান্ত হবে অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। স্পিকারের সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত যতদূর জানি মোট ৭ কার্যদিবস বাজেট অধিবেশন চলবে। বাজেট পাস হবে ৩০ জুন। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সদ্য পরলোকগত সংসদ সদস্যের ওপর আনীত শোক প্রস্তাবের আলোচনা শেষ করেই দিনের কার্যসূচি মুলতবি হতে পারে। এরপর ১১ জুন সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নতুন অর্থবছরের অর্থাৎ ২০২০-২০২১ এর বাজেট অনুমোদন দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন