News71.com
 Bangladesh
 28 May 20, 09:42 PM
 209           
 0
 28 May 20, 09:42 PM

রাজধানীর রমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২॥  

রাজধানীর রমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর রমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ‍দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিন্টু রোডের ডিবি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন- সামির আহমেদ (১৮) ও ইউসুফ (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফের সঙ্গে মোটরসাইকেলে থাকা আলিফ (১৮) নামে আরেক যুবক। আলীফ উইলস লিটল ফ্লাওয়ারের ১ম বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, সামির কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল গাফফার। তারা ১৩৮ মালিবাগ থাকতেন। এ সম্পর্কে রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘নিহত দুজন আলাদা মোটরসাইকেলে ছিলেন। মুখোমুখি সংঘর্ষের কারণে তারা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয় ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন