News71.com
 Bangladesh
 28 May 20, 09:40 PM
 195           
 0
 28 May 20, 09:40 PM

করোনায় মারা গেলেন পুলিশের আরো একজন এসআই॥

করোনায় মারা গেলেন পুলিশের আরো একজন এসআই॥

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সাব ইন্সপেক্টরের (এসআই) মৃত্যু হয়েছে। মৃত ওই এসআই’র নাম মো. রাসেল বিশ্বাস (৩৫)। ২৮ মে, বৃহস্পতিবার দুপুরে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) উপ-পরিদর্শক কর্মরত ছিলেন। বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে রাসেল বিশ্বাসের করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রসঙ্গত, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্য প্রাণ হারালেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন