News71.com
 Bangladesh
 28 May 20, 06:30 PM
 224           
 0
 28 May 20, 06:30 PM

ইউনাইটেড হাসপাতালের ১২ অগ্নি নির্বাপক যন্ত্রের ৯টিই মেয়াদোত্তীর্ণ॥ডিএনসিসি মেয়র

ইউনাইটেড হাসপাতালের ১২ অগ্নি নির্বাপক যন্ত্রের ৯টিই মেয়াদোত্তীর্ণ॥ডিএনসিসি মেয়র

নিউজ ডেস্কঃ রাজধানীর অভিজাত বিলাসবহুল ইউনাইটেড হাসপাতালের ১২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে ৯ টি’ই মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও অগ্নিকাণ্ডের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিও ছিল বলে মন্তব্য করেছেন মেয়র আতিক। আজ বৃহস্পতিবার সরেজমিন ইউনাইটেড হাসপাতালের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত করোনা ওয়ার্ড পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি। উল্লেখ্য গতকাল বুধবার রাত অনুমান ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচজনের মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাঁচটি মরদেহ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন