News71.com
 Bangladesh
 28 May 20, 11:02 AM
 247           
 0
 28 May 20, 11:02 AM

গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ড॥ পাঁচজনের মৃত্যু- হাসপাতাল কতৃপক্ষের দুঃখ প্রকাশ

গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ড॥ পাঁচজনের মৃত্যু- হাসপাতাল কতৃপক্ষের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দূর্ঘটনায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫ জন রোগীই মারা গেছেন। হাসপাতাল চিকিতসাধীন অবস্থায় পাঁচজন রোগীর মর্মান্তিকে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৭ মে) রাতেই এক বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটের দিকে হাসপাতাল সংলগ্ন, তবে মূল ভবনের বাইরের কোভিড আইসোলেশন ইউনিটে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এবং কয়েক মিনিটের মধ্যে আগুন ওই ইউনিটে সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি পাঁচজন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। এবং ভেতরের থাকা এই পাঁচজন রোগী মৃত্যুবরণ করেন। এই আইসোলেশন ইউনিটের পাঁচজনের সকলেই করানো উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তারা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো.. মনির হোসেন (৭৫) ও মো.মাহাবুব (৫০)।দমকল বাহিনীকে তাৎক্ষণিক খবর দেয়া হয়। হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও দমকল বাহিনীর সহায়তায় ১৫-২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী তদন্ত শুরু করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন