News71.com
 Bangladesh
 28 May 20, 11:01 AM
 249           
 0
 28 May 20, 11:01 AM

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে মৃতদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ॥

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে মৃতদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ॥

নিউজ ডেস্কঃ ইউনাইটেড হাসপাতালের করোনা চিকিৎসার জন্য তৈরি অস্থায়ী ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। মৃতদের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বাকী দুজনের করোনা উপসর্গ থাকলেও তাদের করোনা সংক্রমনের কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। জানাগেছে গতকাল ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকান্ড শুরুর সাথে সাথেই চিকিৎসাধীন এক রোগীর স্বজনই জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯-এ ফোন দিয়ে প্রথম অগ্নিকাণ্ডের খবর জানান। তবে অস্থায়ীভাবে নির্মিত ওই করোনা ইউনিটে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা ছিলো কি-না কিংবা এ ঘটনায় হাসপাতালের গাফিলতি ছিলো কি-না তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালে অস্থায়ী করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, অগ্নিকাণ্ডের সময় এক রোগীর স্বজন গেটে দাঁড়ানো ছিলেন। তিনি ৯টা ৪৮ মিনিটে আগুন দেখে ৯৯৯ এ ফোন করেন। আমরা তার ফোন চেক করেছি। এর ফলে ধরে নিতে পারি অগ্নিকাণ্ডের সূচনা ৯টা ৪৮ মিনিটে। পরে ভাটারা থানার মাধ্যমে আমরা ফায়ার সার্ভিসকে দ্রুত মেসেজ পাঠাই। তবে ফায়ার সার্ভিস আসা পর্যন্ত সময়ে হঠাৎ করেই আগুন বড় পর্যায়ে চলে যায়, এর ফলে প্রাথমিক পর্যায়ে আগুন নেভানো সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন