
নিউজ ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে অনুমতি ছাড়া গাছ থেকে লিচু পেড়ে খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।বুধবার (২৭ মে) দুপুরে দিকে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শিলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার এক বাড়ির গাছ থেকে বিনা অনুমতিতে লিচু খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হকসহ কয়েকজন বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে যান। এসময় এক পক্ষ বদরুল হকসহ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষে বদরুল হকসহ ৪ জন গুরুতর আহতসহ ১২ জন আহত হন।সংঘর্ষে আহতরা হলেন, বদরুল হক, আবুল লেইছ, কিবরিয়া আহমদ, নাইম আহমদ, কামরান হোসেন, তুহিন আহমদ, খাইরুল হক, মারজান আহমদ, ইমন আহমদ, মকন আলী, সোহেল আহমদ ও শাহান আহমদ।এদিকে গুরুতর আহত বদরুল হক, খাইরুল হক, কিবরিয়া আহমদ ও নাইম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।