News71.com
 Bangladesh
 27 May 20, 09:32 PM
 158           
 0
 27 May 20, 09:32 PM

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১১ দিনের কর্মসূচি॥

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১১ দিনের কর্মসূচি॥

নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটি ১১দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তাদের সভাগুলো অনলাইনভিত্তিক হবে, এর বাইরে কোনো সমাবেশ হবে না বলে ঘোষণায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ৩০ মে সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল মহানগর ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় ঢাকায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শুধু মাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল সাড়ে তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রতিষ্ঠাতার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা। এ ছাড়া ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত জিয়াউর রহমানের কর্মকান্ডের ওপরে বিষয়ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা হবে যেখানে দেশের কয়েকজন বরণ্যে বুদ্ধিজীবী ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বছর রাজধানীর মহানগরের প্রত্যেক ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে প্রস্তুত করা খাদ্যের পরিবর্তনে খাদ্য সামগ্রী, বস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, এসব সামগ্রী বিতরণকালে কোনোভাবেই কোনো সমাবেশ করা যাবে না। এটা আমরা জোর দিয়ে বলছি কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেটা বলা হয়েছে এটা মেনে চলাটা আমাদের একটা দায়িত্ব বলে আমরা মনে করি।' মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের কারণে কোনো সমাবেশের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন করা সম্ভব হবে না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, কোনো সমাবেশ বা জমায়েত না করে ভার্চুয়াল সভা করে তাঁকে স্মরণ করা হবে।

জিয়াউর রহমানের স্মরণে বিএনপি মহাসচিব বলেন, 'এ দেশের মানুষের একটা পরিচিত দিয়েছিলেন এবং তারা যে একটা স্বাধীন স্বয়ং সম্পূর্ণ জাতি সেই স্বপ্ন তৈরি করেছি্লেন তিনি, অল্পসময়ের মধ্যে মানুষকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।' করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট কয়েকজন নাগরিকসহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত এবং করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করেন বিএনপি মহাসচিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন