News71.com
 Bangladesh
 27 May 20, 09:32 PM
 153           
 0
 27 May 20, 09:32 PM

করোনা উপসর্গ নিয়ে সিলেটে এক ইউপি সচিবের মৃত্যু॥

করোনা উপসর্গ নিয়ে সিলেটে এক ইউপি সচিবের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ইউপি সচিবের (৩৪) মৃত্যু হয়েছে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ছিলেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

এ ব্যাপারে জানতে চাইলে ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, শ্বাসকষ্ট নিয়ে গতকাল রাতে ওই ইউপি সচিব হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তিনি আরও জানান, মারা যাওয়া ব্যক্তির করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাঁর লাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক বিধি অনুযায়ী দাফন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন