News71.com
 Bangladesh
 27 May 20, 09:27 PM
 211           
 0
 27 May 20, 09:27 PM

কম খরচে করোনা টেস্টের কিট তৈরি করেছে সরকারি প্রতিষ্ঠান বিসিএসআইআর॥

কম খরচে করোনা টেস্টের কিট তৈরি করেছে সরকারি প্রতিষ্ঠান বিসিএসআইআর॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস (কোভিড ১৯) টেস্টের নমুনা সংগ্রহের জন্য কম খরচে দেশেই ডিটিএম কিট তৈরি করেছে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিসিএসআইআর’র অঙ্গপ্রতিষ্ঠান ডিআরআইসিএম (DRICM)। ডিআরআইসিএম’র তৈরি করা ৫ হাজার কিট স্বাস্থ্য অধিদপ্তরকে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নির্দেশে পাঁচ হাজার কিট (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৭ মে) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন